Adverb এর শ্রেণীবিভাগ-Adverb এর প্রকারভেদ

English Grammar-এ শুধু Adjective-গুলোই Modifier নয়। কখনো কখনো Noun এবং Pronoun সম্বন্দ্বে যেমন বিশেষ কিছু বর্ণনা করার দরকার হয়, ঠিক তেমনি Verb এবং Adjective-গুলো সম্বন্ধেও বিশেষ কিছু বর্ণনা করতে হয়।
Adverb এর শ্রেণীবিভাগ-Adverb এর প্রকারভেদ
আর এই Verb এবং Abjective সম্বন্ধে বিশেষ কিছু বর্ণনা করার বা বলার প্রয়োজনে Adverb-গুলোর উদ্ভব হয়েছে।

Post Index:- Adverb এর শ্রেণীবিভাগ-Adverb এর প্রকারভেদ

Adverb এর প্রকারভেদ

ব্যবহারভেদে Adverb প্রধানত তিন প্রকার। যথা-
1. Simple or Independent Adverb
2. Relative or Conjunctive Adverb
3. Interrogative Adverb

Adverb এর প্রকারভেদ গুলো বিস্তারিত

ব্যবহারের উপর ভিত্তি করে Adverb এর প্রধান প্রকার গুলো নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Simple or Independent Adverb:

Simple or Independent Adverb শুধু কোন শব্দ বা বাক্যকে modify করে। অর্থ অনুসারে Simple Adverb-কে নিম্নলিখিত আটভাগে ভাগ করা হয়। যেমন-
(1) Adverb of Time:
এ Adverb-গুলো verb-এর কার্য সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে। বাক্যের ‘verb’ কে 'when?' দ্বারা প্রশ্ন করলে Adverb of Time পাওয়া যায়। যেমন-
now, then, carly, before, always, daily, ever, soon, never, ago, today, tonight, tomorrow, often, sometimes, after, already, when, still, again, afterwards, formerly, presently, instantly, since, yesterday, immediately-ইত্যাদি। এগুলোকে আমরা বাক্যের শুরুতে বা শেষে ব্যবহার করি। শুরুতে ব্যবহার করা হয় জোর প্রদানের জন্য।
  • He went for a walk yesterday.
  • Last week, we went to our village home.
  • Do it now.
  • She is still waiting for her brother.
উপরের বাক্য গুলোর Verb কে প্রশ্ন করলে উত্তর হিসেবে ‘yesterday, Last week, now, still’ শব্দগুলো পাওয়া যায়। এগুলোই Adverb of Time।
(2) Adverb of Place:
এ Adverb-গুলো verb-এর স্থান নির্দেশ করে। বাক্যের ‘verb’ গুলোকে 'where?' দ্বারা প্রশ্ন করলে Adverb of Place পাওয়া যায়। যেমন-
There, here, everywhere, anywhere, nowhere, up, down, outside, inside, far, hither, thither, in, out, near, above, ahead, somewhere, under, below, ইত্যাদি। এগুলোকে আমরা verb, object- এর পর বা বাক্যের শেষে ব্যবহার করি।
  • We can stop here for lunch.
  • The classroom is on the floor below.
  • The children are playing outside.
  • He lives somewhere in Dhaka.
  • She went upstairs.
উপরের বাক্য গুলোর Verb কে প্রশ্ন করলে উত্তর হিসেবে ‘below, outside, Dhaka, upstairs’ শব্দগুলো পাওয়া যায়। এগুলোই Adverb of Place।
(3) Adverb of Manner or Quality:
এ Adverb-গুলো কীভাবে verb সম্পন্ন হয়েছে তা নির্দেশ করে। বাক্যের ‘verb’ গুলোকে 'How?' দ্বারা প্রশ্ন করলে Adverb of Manner or Quality পাওয়া যায়। যেমন- Aloud, badly, silently, certainly, slowly, justly, probably, gently, hardly, well, so, thus, highly, quickly, wisely, happily, sadly, hard, fast ইত্যাদি।
  • The soldiers were badly injured in the battle.
  • They had to act fast to save the others floating in the water.
  • She is 60 but still sings very well.
  • She speaks loudly.
  • The new driver was driving slowly.
উপরের বাক্য গুলোর Verb কে প্রশ্ন করলে উত্তর হিসেবে ‘badly, fast, very, loudly, slowly’ শব্দগুলো পাওয়া যায়। এগুলোই Adverb of Manner or Quality।
(4) Adverb of Quantity or Degree:
এ Adverb-গুলো verb-এর মাত্রা বা তারতম্য, পরিমাণ ও সংখ্যা নির্দেশ করে। বাক্যের ‘verb’ গুলোকে 'How much/ many' দ্বারা প্রশ্ন করলে Adverb of Quantity or Degree পাওয়া যায়। যেমন- Almost, enough, half, hardly, very, too, much, little, more, least, quite, so, extremely, how, fully, wholly, ইত্যাদি।
  • Mr. Khaled is very wise.
(5) Adverb of Cause and Effect:
এ Adverb গুলো verb সম্পন্ন হওয়ার কারণ এবং এর ফল নির্দেশ করে। যেমন- Why, therefore, wherefore, according, consequently, hence, as, yet, because, so, ইত্যাদি।
  • I do not know why he has done it.
(6) Adverb of Order:
এ Adverb-গুলো verb-এর কাজ নিষ্পন্ন হওয়ার ক্রম (order) নির্দেশ করে। যেমন- first, second, third, last, secondly, lastly, ইত্যাদি।
  • Secondly, we have to call a meeting.
(7) Adverb of Affirmation and Negation:
এ Adverb-গুলো কোন প্রশ্নের হ্যাঁ-সূচক বা না-সূচক উক্তি প্রদান করতে ব্যবহৃত হয়। যেমন- Yes, no, not, certainly, surely, probably, indeed, really, truly, perhaps, possibly, ইত্যাদি।
  • Really, he is an honest man. (affirmative)
  • No, he did not go there. (negative)
(8) Adverb of Frequency or Number:
এরা verb-এর কাজ কতবার সম্পন্ন হয়, তা নির্দেশ করে। যেমন- once, twice, always, usually, often, generally, sometimes, rarely, almost, again, frequently, nearly, occasionally, seldom, sometimes, ever, never, ইত্যাদি।
  • While overseas, he frequently phoned home.
  • We only write to each other very occasionally.
  • Sometimes he goes to cinema to see a film.
  • He goes to school daily.
  • She is never late for class.
  • They always come in time.
  • Barking dogs seldom bite.

Interrogative Adverb:

Adverb যখন প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তখন তাকে Interrogative Adverb বলে। এগুলো আবার স্থান (place), সময় (time), পরিমাণ (quantity), ইত্যাদি বুঝাতে পারে।
  • When did he go? (time)
  • Where did he go? (place)
  • How did he go? (manner)
  • How are you now? (state/ condition)
  • How much did he buy? (quantity)
  • How often did he come? (frequency)
  • Why did he go? (cause)

Relative or Conjunctive Adverb:

এ Adverb-গুলো দুটি Clause-কে সংযুক্ত করে। যথা- When, where, why, how, while, ইত্যাদি। যেমন-
  • I know the place where he lives.

Some Other Adverbs

1. Genitive adverbs:
Possessive noun থেকে যে adverb গঠিত হয়, তাকে Genitive adverb বলে। যেমন-
  • He came here once (= of one time) in his life.
Note: Genitive = of + noun..
2. Introductory adverb:
'Here' বা 'There' দ্বারা শুরু বাক্যে here ও there-এর কোন অর্থ প্রকাশ না হলে উক্ত 'here' ও 'there'-কে Introductory adverb বলে। এক্ষেত্রে verb সর্বদা subject-এর পূর্বে বসে।
  • There lived a man in a village.
  • Here is our house.
3. Prepositional adverb:
Noun বা Adjective-এর পূর্বে preposition যুক্ত হয়ে যে সকল adverb গঠিত হয়, তাদেরকে Prepositional adverb বলে।
  • He keeps away from school.
Structure: preposition + noun/ adjective, যেমন-
  • on (a) + way = away
  • on (= a ) + sleep = asleep
  • of (o) + clock = o'clock
  • in + deed = indeed
  • to + day = today
4. Adverbial particles:
যে সকল word/ preposition বাকো adverb ও preposition হিসেবে ব্যবহৃত হয়, তাদেরকে Adverbial particles বলে। যখন এই Word গুলো Object গ্রহণ করে, তখন তারা preposition হিসেবে কাজ করে। কিন্তু যখন তারা কোন object গ্রহণ করে না, তখন Adverb particle হিসেবে কাজ করে।
Example 1:
  • We drove round the city. (round + object = preposition)
এখানে ‘the city’ হলো ‘round’ শব্দটির Object। তাই ‘round’ শব্দটি এখানে preposition হিসেবে কাজ করেছে।
  • We drove round ( no object = adverb particle)
এখানে ‘round’ শব্দটির পরে কোন Object নাই। তাই ‘round’ শব্দটি এখানে Adverbial particle হিসেবে কাজ করেছে।
Example 2:
  • We went up the hill. (preposition)
এখানে ‘the hill’ হলো ‘up’ শব্দটির Object। তাই ‘up’ শব্দটি এখানে preposition হিসেবে কাজ করেছে।
  • We went up. (adverb)
এখানে ‘up’ শব্দটির পরে কোন Object নাই। তাই ‘up’ শব্দটি এখানে Adverbial particle হিসেবে কাজ করেছে।
Preposition বা Adverb particle হিসেবে ব্যবহৃত অতি পরিচিত word-গুলো নিম্নরূপঃ
about, above, across, after, along, around, before, behind, below, beneath, beyond, by, down, in, inside, near, off, on, opposite, outside, over, past, round, through, under, underneath, up, without, ইত্যাদি।
5. Compound Adverb:
যেসব adverb দুই বা তার অধিক word নিয়ে গঠিত, তাদেরকে Compound Adverb বলে। যেমন-
  • other + wise = otherwise (অন্যথায়, অন্যভাবে)
  • some + times = sometimes (মাঝে মাঝে)
  • no + where = nowhere (কোথাও না)
  • up + stairs = upstairs (উপরের দিকে)
6. Sentence Adverb:
যে adverb একটি সম্পূর্ণ Sentence-কে modify করে, তাকে Sentence Adverb বলে। এ ধরনের adverb গুলো নিম্নরূপঃ
Therefore, yet, perhaps, indeed, however, moreover, thus, consequently, fortunately, luckily, surely, certainly, obviously, ইত্যাদি। এই জাতীয় adverb-গুলো কোন মতামত বা দৃষ্টিভঙ্গি প্রকাশে ব্যবহৃত হয়। এরা সাধারণত বাক্যের প্রথমে বসে এবং এদের পর comma (কমা) ব্যবহৃত হয়।
  • Fortunately, the baby was saved.
  • Obviously, she is innocent.
7. Quasi Adverb:
কতিপয় Adjective (contrary, previous, pursuant, regardless, preliminary, preparatory, ইত্যাদি) বাক্যে adverb হিসেবে ব্যবহৃত হয়, তখন তাদেরকে Quasi adverb বলে। যেমন-
  • He said that his father came home the previous day. (Quasi adverb)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url