Modifiers কি - Modifiers কত প্রকার ও কি কি

Modifier কী এবং বাক্যে কীভাবে Modifier কাজ করে তা উদাহরণের মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই পোষ্টে।
Modifiers কি - Modifiers কত প্রকার ও কি কি


Modifier বুঝতে হলে Adjective, Adverb, Particlple সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। ধারণা না থাকলে এখনই পাড়ার জন্য শব্দ গুলোর ওপড় ক্লিক করে পড়ে নিন।

আলোচ্য বিষয়ঃ- Modifiers কি- Modifiers কত প্রকার ও কি কি

Modifiers কি

Modify শব্দের অর্থ হলো বিশেষায়িত করা। Modifier শব্দের অর্থ হলো যে বিশেষায়িত করে। Modifier শব্দ থেকেই বোঝা যাচ্ছে Modifier অন্য শব্দকে Modification করে। কো পরিস্থিতি বা ঘটনাকে স্পষ্ট করে বোঝানোর জন্য Modifier ব্যবহার করা হয়।
সংজ্ঞাঃ
যে Word/Phrase/Clause অন্য কোন Noun/Word এর পূর্বে অথবা পরে বসে সে Noun/Word কে Modification করে অর্থাৎ সেই Noun/Word সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে Modifier বলে। অধিকাংশ ক্ষেত্রেই Modifier হিসেবে Adjective অথবা Adverb.ব্যবহৃত হয়।
Note: Adjective, Noun/Noun Equivalent Word বা Pronoun কে Modify করে। Adverb, Adjective, Verb ও অন্য Adverb কে Modify করে। অর্থাৎ, Noun/Pronoun ব্যতীত সকল Parts of Speech কে Modify করে।
Examples:
(1) He is a wise man. (Adjective Modifying Noun)
(2) The man is not strong enough to carry the load. (Adverb Modifying Adjective)
(3) He is driving car yery quickly to reach his office in time. (Adverb Modifying Adverb)
(4) I am now not hungry, I will eat later, (Adverb Modifying Verb)
ব্যাখ্যাঃ
উপরের,
  • (1) নং Sentence এর ‘wise’ শব্দটি Adjective যা ‘man’ Noun টির পূর্বে বসে সেই Noun টি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাই ‘wise’ উক্ত Sentence এর Modifier.
  • (2) নং Sentence এ ‘enough’ শব্দটি Adverb যা ‘strong’ Adjective টির পরে বসে উক্ত Adjective টি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাই (2) নং Sentence এ ‘enough’ শব্দটি Modifier.
  • (3) নং sentence এ ‘very ও Adverb’ শব্দ দুইটি Adverb যা ‘quickly’ Adverb টির পরে বসে উক্ত Adverb টি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাই (3) নং Sentence এ ‘very’ শব্দটি Modifier.
  • (4) নং Sentence এ ‘later’ শব্দটি Adverb যা ‘eat’ Verb টির পরে বসে উক্ত Verb সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাই (4)নং Sentence এ ‘later’ শব্দটি Modifier.

Modifier এর প্রকারভেদ

Modifier মূলত দুই প্রকার।
(1) Pre modifier. (2) Post modifier.

Premodifier কি ও Premodifier এরব্যবহার

Pre শব্দের অর্থ পূর্বে। তাই যে Modifier, Noun বা Noun Phrase-এর পূর্বে বসে তাকে Modify করে তাকে Premodifier বলে। উল্লেখ্য Pre-modifier, Noun Phrase-এর Head word-এর পূর্বে এবং Determiner-এর পরে বসে। নিম্নে Pre-modifier এর ধরণ ও উদাহরণসহ ব্যাখ্যা করা হলো।

(1) Adjectives as Premodifier:

এক্ষেত্রে Adjective, Noun বা Noun Phrase-এর পূর্বে বসে Premodifier-এর কাজ করে। Adjective-এর এ ধরনের Use বা ব্যবহারকে কে Attributive use বলা হয়।
Example:
  • He is an intelligent boy.
  • She is a beautiful girl.
ব্যাখ্যাঃ উপরের Sentence-এ ‘intelligent ও beautiful’ শব্দা দুইটি Adjective যা ‘boy ও girl’ Noun-এর পূর্বে বসে Premodifier এর কাজ করেছে।
More Examples:
  • A wise man cannot commit such a great blunder.
  • Our country needs many honest workers.
  • The most young beautiful lady drew the attention of the audience.

(2) Participles as Premodifier:

আমরা জানি Participles সবসময় Adjective-এর কাজ করে। আবার Adjective সর্বদা Noun-কে Modify করে। তাই Participle যখন Noun-এর পূর্বে বসে উক্ত Noun-কে Modify করে তখন তা Pre modifier হয়।

(a) Present Participle as premodifier:

Note: Verb-এর Present form এর সাথে ing যুক্ত করলে Present Participle হয়।
Example:
  • A sleeping dog seldom bites.
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে ‘sleep’ Verb-টির সাথে ing যুক্ত হলে তা Adjective-এর কাজ করে। কারণ, ‘sleeping’ দ্বারা কুকুরটি কেমন তা প্রকাশ করছে। উপরোক্ত ‘sleeping’, Present Participle-টি Noun-এর পূর্বে বসেছে। তাই ‘sleeping’ উক্ত Sentence-4 Premodifier হয়।
More Examples:
  • A drowning man catches at a straw.
  • All the hopes of the promising boy were nipped in the bud.
  • Don't get down from a running train.
  • Casablanca stood on the burning deck.

(b) Past Participles as Premodifier:

Note: মূল Verb-এর Past Participle form কেই Past Participle বলে।
Examples:
  • He bought a rotten fish.
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে ‘rot’,Verb-এর Past Participle হলো ‘rotten’ এবং তা Adjective-এর কাজ করছে। কারণ, ‘rotten’ দ্বারা মাছটি কেমন তা প্রকাশ পাচ্ছে। অধিকন্তু, ‘rotten’, Past Participle-টি fish, Noun-এর পূর্বে বসেছে। তাই ‘rotten হলো Premodifier.
More Examples:
  • Everybody respects a learned man.
  • They live in an abandoned house.
  • We should not drink polluted water.
  • He showed me the written order of the Principal.

Nourn as Premodifier

অনেক সময় Noun, Noun-কে Modify করে। যখন দুই টি Noun পাশাপাশি বসে, তখন প্রথম Noun-টি দ্বিতীয় Noun-টিকে Modify করে বলে তা Adjective হিসেবে কাজ করে।
Examples:
  • He paid the bus fare.
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে ‘bus এবং fare’ দুইটিই Noun এবং তারা পাশাপাশি বসেছে। প্রথম Noun ‘bus’ দ্বিতীয় Noun ‘fare’ এর পূর্বে বসে তাকে Modify করে। তাই ‘bus’ উক্ত Sentence-এ Premodifier.
More Examples:
  • Let us go out by the sea beach.
  • We enjoyed a football match yesterday.

Noun Adjective as Premodifier

এ ক্ষেত্রেও দুইটি Noun পাশাপাশি বসে। তবে প্রথম Noun-টির পূর্বে একটি Adjective থাকে।
Examples:
  • A train journey is pleasant.
  • He bought a small tea pot.
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে ‘tea এবং pot’ দুইটি Noun পাশাপাশি বসেছে এবং প্রথম Noun-টির পূর্বে ‘small’ শব্দটি একটি Adjective। তাই এখানে ‘tea’ শব্দটি একটি Noun Adjective। যেটি ‘pot’ Noun-টির Premodifier হিসেবে কাজ করছে।
More Examples:
  • Della presented Jim a nice fob chain.
  • We took rest under a shadowy banyan tree.
  • David Copperfield is my favourite English novel.
  • Gabtali is a busy bus station.

Determiners as pre-modifiers

Determiners অর্থাৎ Articles (a, an, the) এবং Demonstratives (this, that, these, those), pre-modifier হিসেবে ব্যবহৃত হয়।
Examples:
  • Articles as pre-modifiers:
  • He bought a pen. The boy took an egg.
  • The Padma is a big river.

Demonstratives as pre-modifiers

  • I bought this book yesterday.
  • Those boys are playing in the field.

Quantifiers are pre-modifiers

Quantifiers যেমন- one, two, three much, many, some, several, a lot, a little ইত্যাদি pre-modifier হিসেবে ব্যবহৃত হয়।
Examples:
  • The man has much money.
  • Give me a little rice.
  • He bought five books from the book fair.

Compounds as Premodifier

অনেক সময় Compounds, Premodifier-এর কাজ করে। Compounds হলো একাধিক শব্দের সমন্বয় যা একটি Single Adjective বা একটি Single Noun-এর কাজ করে।
Examples:
  • A hard working student can shine in life.
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে ‘hard-working’, Compound-টি ‘hard এবং working’ শব্দ দুইটির সমন্বয়ে গঠিত হয়েছে এবং তা ‘student’ এই Noun-টির পূর্বে বসে তাকে Modify করেছে। তাই ‘hard working’ এই Compound-টি ‘student’ Noun-টির Premodifier.
More Examples:
  • He bought a brand-new car.
  • We got into a first-class compartment.
  • The man came here wearing an old-fashioned shirt.
  • It is a back-dated idea.
  • He sold his out-of-order machine.

Possessive as Premodifier

এ ক্ষেত্রে Possessive (my, our, your, their, her, his) Noun-এর পূর্বে বসে Premodifier হিসেবে কাজ করে।
Examples:
  • His brother has gone to Japan.
  • Our country is very fertile.
  • Mr. Rahim's shirt is new.

Adverb as Premodifier

  • The then Headmaster was a learned man.
ব্যাখ্যাঃ উপরের Sentence-এ ‘then’, Adverb-টি ‘Headmaster’এই Noun-টির পূর্বে বসে Premodifier হিসেবে কাজ করে।
More Examples:
  • The down train will leave now.
  • The above passage is difficult.

Post Modifier কি ও Post Modifier এর ব্যবহার

Post শব্দের অর্থ পরে। তাই যে Modifier Noun বা Noun Phrase-এর পরে বসে তাকে Modify করে তাকে Post Modifier বলে। নিম্নে Post Modifier এর ধরণ ও উদাহরণসহ ব্যাখ্যা করা হলো।

Infinitive Phrase as Post Modifier

আমরা জানি To + Verb-এর Present form এর পরে অতিরিক্ত শব্দ বসিয়ে Infinitive Phrase গঠিত হয়।
Example:
  • He made an attempt to escape punishment.
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে “to escape punishment”-এ Infinitve Phrase-টি “attempt” Noun-টির পরে বসে তাকে modify করেছে। তাই উক্ত Sentence-এ “to escape punishment”, “attempt” Noun-টির Post Modifier.
More Examples:
  • His plan to start the business ended in smoke.
  • His scheme to found a hospital did not come true.
  • Her decision to study medicine was appreciated.
  • I took a determination to pass, the examination.

Participle Phrase as Post Modifier

আমরা জানি Participles সবসময় Adjective-এর কাজ করে। আবার Adjective সর্বদা Noun-কে Modify করে। তাই Participle যখন Noun-এর পরে বসে উক্ত Noun-কে Modify করে তখন তা Post-Modifier হয়।

Present Participle Phrase as Post Modifier:

Note:Verb-এর Present form এর সাথে ing যুক্ত করলে Present Participle হয়।
Example:
  • The boy standing at the door is known to me.
ব্যাখ্যাঃ উপরের Sentence টিতে ‘standing at the door’ এই Present Participle Phrase-টি “boy” Noun-টির পরে বসে boy কে modify করেছে। তাই standing at the door-এই Present Participle Phrase-টি “boy” Noun-টির Post Modifier.
More Examples:
  • I saw the porter lying on the floor.
  • He found the girl reading a book.
  • They watched the train leaving the station.

Past Participle Phrase as Post Modifier:

Note:মূল Verb-এর Past Participle form কেই Past Participle বলে।
Example:
  • The machines made in a local factory are working well.
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে “made in a local factory” এই Past Participle Phrase-টি “machines” Noun-টির পরে বসে তাকে modify করেছে। তাই “made in a local factory” এই Past Participle Phrase-টি
“machines” Noun-টির Post Modifier.
More Examples:
  • The book published in 1993 has been revised.
  • The building constructed fifty years ago collapsed last weak.
  • The letter signed by the Principal was posted.

Prepositional Phrase as Post Modifier

Prepositional Phrase যখন Post Modifier হিসেবে কাজ করে তখন অধিকাংশ ক্ষেত্রে তাকে Relative Clause/Subordinate Adjective Clause-এ রূপান্তরিত করা যায়।
Example:
  • The road to Khulna is spacious. (The road that leads to Khulna is spacious)
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে “to Khulna” এই Preposition Phrase-টি “road” Noun-টির পরে বসে তাকে Modify করেছে। উল্লেখ্য The road to Khulna দ্বারা মূলতঃ The road that leads to Khulna বুঝায় যা Relative Clause বা Subordinate Adjective Clause.
More Examples:
  • The boy in torn cloth is very poor.
  • The fish on the pan is very fresh.
  • The man on board the ship was clever.

Appositive as Post modifier

যখন দু'টি Noun পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন দ্বিতীয় Noun-টিকে প্রথম Noun-টির Appositive বা Case in Apposition বলা হয়। এক্ষেত্রে দ্বিতীয় Noun-টি প্রথম Noun-টির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
Example:
  • Mr. Ahmed. Principal of our college, is a good administrator.
ব্যাখ্যাঃ উপরের Sentence- “Principal of our college”-এই Appositive-টি “Mr. Ahmed”-এই Noun-টির পরে বসে উক্ত Noun-কে modify করে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
More Examples:
  • We invited Mr. Islam, a great physician of Bangladesh.
  • Humayun Ahmed, a famous novelist, has consented to attend our function.
  • Babor, emperor of Delhi, was a pious man.

Adjective as Postmodifier

Adjective যে Noun কে modify করে সাধারণতঃ তার পূর্বে বসে। কিন্তু অনেক সময় তা কিছু Noun এবং Pronoun (something, everyone, anyone) এর পরে বসে তাকে modify করে।
Example:
  • All the members present in the meeting were against the proposal.
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে “present” এই Adjective-টি “members” Noun-এর পরে বসে তাকে modify করেছে। তাই Present-এই Adjective-টি “members” Noun-টির Post Modifier.
More Examples:
  • There is something abnormal in his behaviour.
  • 1 don't find anything wrong in the papers.
  • Is there anyone interested in art?

Relative Clause as Post Modifier

Relative Clause সর্বদা Noun-এর পরে বসে উক্ত Noun- কে modify করে।
Example:
  • The boy who lost his pen is poor.
ব্যাখ্যাঃ উপরের Sentence টিতে ‘who lost his pen’ এই Relative Clause-টি “boy” Noun-টির পরে বসে তাকে modify করেছে। তাই ‘who lost his pen’ এই Relative Clause-টি ‘boy’ Noun-টির Post Modifier.
More Examples:
  • The lady who ate many items was greedy.
  • I bought a pen which was black.
  • She took a cabin that was small.

Adverb as Post Modifier

Example:
  • The questions below are to be answered.
ব্যাখ্যাঃ উপরের Sentence-টিতে “below” এই Adverb-টি “questions”-এই Noun-টির পরে বসে তাকে modify করেছে। তাই “below” Adverb-টি “questions” Noun-টির Post Modifier.
More Examples:
  • The man behind is his brother.
  • The beggar there is waiting for alms.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url